1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিজিবি বাড়ল: সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই অর্ধেক রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ শ্রেণিপাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা ৩৮ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় রেসলার তারকা ব্রনসন রিড মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে মেঘনা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়ির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা ও বাসে থাকা যাত্রীদের মতে, ঢাকা মেট্রো ব-১৫- ৪৬৬৮ নম্বরের মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। বাসটি চলার কিছুক্ষণ পর দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। এর দুই থেকে তিন মিনিট পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সবাই বাস থেকে নেমে যায়। আর ওই দুজন ব্যাক্তি দ্রুত পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল জানান, ১৬ জন যাত্রীসহ ঢাকার পথে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন জায়গা থেকে দুজন যুবক বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসেন। এরপর তারা ইউটার্নের সামনে এসে গাড়ি থেকে নামতেই আগুন ধরে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ