1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সম্প্রসারণ হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী ‘কিং’ সিনেমায় যুক্তি খুঁজবেন না, সাফ জানিয়ে দিলেন শাহরুখ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ডিজিটাল অগ্রগতিতে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ, বড় বাধা দক্ষতা ও ব্যয়: এডিবি চট্টগ্রামে ‘ঢাকা মেইল’ ট্রেনে আগুন মাদারীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবরোধ, যান চলাচল বন্ধ পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ, আগুন

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। রাত ও ভোরে হিমেল হাওয়া আর কুয়াশায় শীতের আমেজ বাড়ছে। দিনের বেলা রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠাণ্ডা। এরই মধ্যে টানা পাঁচ দিন ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ১৪ দশমিক ১, বুধবার ১৩ দশমিক ৫ এবং মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে দিনের বেলা গরম এবং রাতে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে ভোরে কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

শীতের প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনেও। সকালে কুয়াশা ও ঠাণ্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে দিনমজুরদের।

দিনমজুর রবিউল ইসলাম বলেন, সকালে কাজে বের হলে বেশ ঠাণ্ডা লাগে। বিশেষ করে ভোরের কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে কাজ করতে কষ্ট হয়। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হয়। দিনের বেলা রোদ উঠলে কিছুটা স্বস্তি পাওয়া যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। শনিবার সকালে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরে কুয়াশা পড়ছে। তবে দিনের বেলা সূর্যের তাপ বাড়ায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ