1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

যশোর-ঢাকা রুটে ৮ দিন ধরে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

নিরাপত্তাজনিত কারণে যশোর-ঢাকা রুটে টানা আট দিন ধরে চলাচল বন্ধ রয়েছে 'রূপসী বাংলা' এক্সপ্রেস ট্রেন। এতে যশোর, বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প উপায়ে সড়কপথে যাতায়াত করতে গিয়ে বেশি ভাড়া ও সময় ব্যয় হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। গত ১৯ নভেম্বর থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বেনাপোল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, কোনো ট্রেন না থাকায় পুরো স্টেশন এলাকা জনশূন্য ও নিস্তব্ধ হয়ে পড়েছে। নিয়মিত এ রুটে চলাচলকারী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। জরুরি কাজে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের এখন বাধ্য হয়ে বাসে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আগে বেনাপোল থেকে চার ঘণ্টায় এবং যশোর থেকে মাত্র তিন ঘণ্টায় ঢাকার কমলাপুরে পৌঁছাতে পারতেন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী 'রূপসী বাংলা' এক্সপ্রেস ট্রেনটির চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ। ২৫ নভেম্বর থেকে ট্রেনটি চলাচলের কথা থাকলেও নতুন করে রেলওয়ে কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোছা. পারভীনা খাতুন।

তিনি বলেন, পরিপত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার তৎসংলগ্ন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে কোনো সুনির্দিষ্ট মতামত বা তথ্য পাওয়া যায়নি। এ কারণে রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবন, ঢাকা থেকে পাওয়া অনুমোদন অনুযায়ী ২৫ নভেম্বর ঢাকা-বেনাপোল-ঢাকা রুটের রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা-খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। এ কারণে ২৫ নভেম্বর ট্রেন দুটি বন্ধ রাখা হয়েছে।

যশোর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান বলেন, সাময়িকভাবে বেনাপোল-যশোর-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলবে।

খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে। ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে। আর খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে।

শুধু বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুটি আপ-ডাউন যাত্রায় দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনায় যাত্রাবিরতি করবে। এ ছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গায় হল্ট করবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হক বলেন, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রম চালু রয়েছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ