1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী কুষ্টিয়া কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ খরচ ছাড়াই আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ চীনে পাঁচ দিন সারা দেশের আবহাওয়া যেমন থাকতে পারে পায়রা-রামপাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ ও যুক্তরাষ্ট্র থেকে ৪.৪০ লাখ টন গম আমদানির অনুমতি বাংলাদেশের বিপক্ষে সাদা বলের লড়াইয়ের আগে দ. আফ্রিকা দলে জোড়া ধাক্কা গোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটের দুই ট্রেন বন্ধ

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের লড়াইয়ের আগে দ. আফ্রিকা দলে জোড়া ধাক্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

অভিষেকের অপেক্ষায় থাকা দুইজনকে দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চোট থাবা দিয়েছে দক্ষিণ আফ্রিকা শিবিরে। তাতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে গেছেন জেরল্ড কুটসিয়া। সতর্কতার অংশ হিসেবে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে সেরে ওঠার লড়াইয়ে থাকা কিউনা মাফাকাকে।

কুটসিয়ার জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা টিয়ান ফন ফুরেন। আর টি-টোয়েন্টি দলে যোগ করা হয়েছে আরেক নতুন জেজে ব্যাসন ও ইথান বশকে।

ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় লায়ন্সের হয়ে খেলার সময় পেশিতে চোট পান কুটসিয়া। গত রোববার নর্থ ওয়েস্টের বিপক্ষে ড্রয়ে শেষ হওয়া ওই ম্যাচের প্রথম ইনিংসে ৪৭ বলে ৫৭ রান করেন তিনি। এরপর ১৫ ওভার বোলিং করে ১৮ রানে নেন ২ উইকেট। ফলোঅনে পড়া নর্থ ওয়েস্ট দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় আর বোলিং করেননি তিনি।

ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে অনুশীলনে আবারও ধাক্কা খেয়েছেন মাফাকা। সতর্কতার অংশ হিসেবে তাকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাইটসের বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার ফন ফুরেন। ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তার ব্যাটিং গড় ২৩.৮০। একটি ফিফটিতে করেছেন ৩৫৭ রান। বল হাতে নিয়েছেন ৩৮ উইকেট।

লায়ন্সের হয়ে খেলা ১৮ বছর বয়সি বাঁহাতি পেসার ব্যাসনও প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। মাত্র ছয়টি টি-টোয়েন্টি খেলেই দক্ষিণ আফ্রিকা দলে জায়গা করে নিয়েছেন তিনি। এই সংস্করণে তার শিকার পাঁচ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৭.০৮ করে।

কর্বিন বশের ছোট ভাই ইথান বশ এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। দুই সংস্করণে তার শিকার মোট সাতটি।

আগামী মঙ্গলবার শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৪ ও ৭ ডিসেম্বর। আর টি-টোয়েন্টি তিনটি হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ