1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী কুষ্টিয়া কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ খরচ ছাড়াই আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ চীনে পাঁচ দিন সারা দেশের আবহাওয়া যেমন থাকতে পারে পায়রা-রামপাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ ও যুক্তরাষ্ট্র থেকে ৪.৪০ লাখ টন গম আমদানির অনুমতি বাংলাদেশের বিপক্ষে সাদা বলের লড়াইয়ের আগে দ. আফ্রিকা দলে জোড়া ধাক্কা গোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটের দুই ট্রেন বন্ধ

কুষ্টিয়া কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

মোটরসাইকেলে করে তিনজন এসে সড়ক থেকে ককটেল ছোড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিনজন কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শরিফুল আলম।

তিনি বলেন, মোটরসাইকেলে করে তিনজন এসে সড়ক থেকে কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে। ভিডিও দেখে ককটেল ছোড়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা কেন ঘটানো হয়েছে, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ