1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে – মোস্তাফিজুর রহমান | CPD গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, কার্যক্রম বন্ধ ২৯টির কক্সবাজারে আনা হলো বদির ছেলে ও ভাইদের, কারাগারে পাঠালেন আদালত ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা রাজনীতি নয়; সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ: আন্দালিভ রহমান পার্থ ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি কালাম গ্রেপ্তার ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি কন্টিনেন্টাল ক্রিকেটে শতাব্দী একাডেমির জয় ‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

কক্সবাজারে আনা হলো বদির ছেলে ও ভাইদের, কারাগারে পাঠালেন আদালত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ২:২৩ অপরাহ্ণ

সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাইসহ চারজনকে কক্সবাজারে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

শাওনের সঙ্গে রয়েছেন বদির ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

আজ সকালে সড়কপথে পুলিশের ভ্যানে কঠোর পাহারায় তাঁদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাৎক্ষণিকভাবে তাঁদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান জানান, গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেট রওনা হয়। বুধবার তারা আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার পৌঁছায়।

তিনি জানান, কক্সবাজারে আনার পর চারজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে তোলা হয়। আদালত প্রক্রিয়া শেষে টেকনাফের সহিংসতা ও নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই চার আসামিকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তাঁদের রিমান্ডও চাওয়া হবে।’

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শাওন আরমান ও বদির দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হোসাইন আহমদ টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ