1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে – মোস্তাফিজুর রহমান | CPD গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, কার্যক্রম বন্ধ ২৯টির কক্সবাজারে আনা হলো বদির ছেলে ও ভাইদের, কারাগারে পাঠালেন আদালত ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা রাজনীতি নয়; সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ: আন্দালিভ রহমান পার্থ ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি কালাম গ্রেপ্তার ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি কন্টিনেন্টাল ক্রিকেটে শতাব্দী একাডেমির জয় ‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি কালাম গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশন অনুযায়ী তাকে আমরা তুলে এনেছি। তুলে আনার পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।

“খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলাতেই তাকে তুলে আনা হয়েছে।”

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনকেও তুলে নেওয়া হয়েছিল।

ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে’ জনিকে হত্যা করা হয় বলে অভিযোগ।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। মামলায় ৬২ জনকে আসামি করা হয়।

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ