প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মানবিক বিভাগের দল ‘দ্য হিউম্যানিটিজ ফোরাম’।
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে বিজ্ঞান উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মানবিক বিভাগের দল ‘দ্য হিউম্যানিটিজ ফোরাম’। এ দলের দলনেতা ও একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্তী, বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমেদ, রসায়ন বিভাগের শিক্ষক জয়ন্ত তালুকদার গোবিন্দ এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রিয়ম প্রীতিম পাল।