১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
গোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটের ‘রূপসী বাংলা’ ও খুলনা-ঢাকা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেসের’ যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পারভীনা খাতুন এ তথ্য জানান।
তিনি বলেন, এ বিষয়ে রেল কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বৃহস্পতিবার ট্রেন দুটি চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গোপালগঞ্জের স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে রেলওয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে রেলভবনের অনুমতিতে ট্রেন দুটি চলাচল বাতিল করা হয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের আরেক স্টেশন মাস্টার আয়নাল হক বলেন, ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল বন্ধ রয়েছে। যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলবে।
তিনি বলেন, বিকল্প পথে খুলনা থেকে পোড়াদাহ ও রাজবাড়ী হয়ে ট্রেনটি ঢাকায় যাতায়াত করবে। ঢাকা থেকে বিকাল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনা পৌঁছাবে। আর খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকাল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনা স্টেশনে থামবে। এছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদাহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনেও থামবে।
হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা
রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক