1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী কুষ্টিয়া কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ খরচ ছাড়াই আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ চীনে পাঁচ দিন সারা দেশের আবহাওয়া যেমন থাকতে পারে পায়রা-রামপাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ ও যুক্তরাষ্ট্র থেকে ৪.৪০ লাখ টন গম আমদানির অনুমতি বাংলাদেশের বিপক্ষে সাদা বলের লড়াইয়ের আগে দ. আফ্রিকা দলে জোড়া ধাক্কা গোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটের দুই ট্রেন বন্ধ

ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

নগদ ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত বিসি সেলিং রেটের বেশি দামে গ্রাহকের কাছে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করে। আর বিক্রির ক্ষেত্রে ব্যবহার করা হয় বিসি বিনিময় হার।

নতুন সিদ্ধান্তে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ সীমা হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করা হয়েছে। ফলে নির্ধারিত হারের অতিরিক্ত দাম নেওয়ার সুযোগ থাকছে না ব্যাংকগুলোর।

এ নির্দেশনা কার্যকর করতে ব্যাংকগুলোর অনুমোদিত ডিলার (এডি) শাখায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে নগদ ডলার বিক্রিতে ব্যাংকগুলোর মধ্যে দরের বড় ধরনের পার্থক্য কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগও সীমিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ