1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্ধত্ব দূর করতে দেশের আই ব্যাংক সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ৪৭,৫০০ মামলায় আটকে আছে ১.৭৩ লাখ কোটি টাকা বাণিজ্য চুক্তি হলে ভারতের পণ্যে মার্কিন শুল্ক ১৭ শতাংশ, না হলে ২৫ শতাংশ: ইউএসটিআর ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, ক্লাস শুরু ১ ডিসেম্বর পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা ৩৬ বছর পর গণকবরে মিলল শ্রীলঙ্কার মুসলিম হত্যাকাণ্ডের সূত্র প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী নিরাপত্তা: গোপালগঞ্জ ও ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি ঢাকার আদালত প্রাঙ্গণে আবার ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

অন্ধত্ব দূর করতে দেশের আই ব্যাংক সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সরকার দেশের আই ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত ও পুনর্গঠন করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

তিনি আরও বলেন, একইসঙ্গে সচেতনতা বাড়িয়ে মরণোত্তর কর্নিয়া দানে মানুষকে উৎসাহিত করতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে অন্ধত্বের প্রধান কারণ ছানি হলেও ঐতিহাসিকভাবে কর্নিয়াজনিত অন্ধত্বও অন্যতম বড় কারণ ছিল। ২০-৩০ বছর আগে ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের কর্নিয়াজনিত অন্ধত্বের প্রকোপ অনেক বেশি ছিল। তবে সরকারের টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরুর পর থেকে এ ধরনের অন্ধত্বের বিরাট অংশ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে কর্নিয়াজনিত অন্ধত্বের প্রধান কারণ চোখের সংক্রমণ ও আঘাত।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদের প্রথম অধিবেশনেই ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল’ পাস করেছে। এই আইনি কাঠামোর ভেতরে কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশে বর্তমানে প্রায় ৫০ জন কর্নিয়া বিশেষজ্ঞ সার্জন আছেন এবং এর মধ্যে ২৫ জন নিয়মিত কর্নিয়া প্রতিস্থাপন করছেন। তবে দাতার অভাবে বেশিরভাগ প্রতিস্থাপন বিদেশ থেকে আমদানি করা কর্নিয়ার ওপর নির্ভরশীল। এটি রোগীদের জন্য ব্যয়বহুল ও জটিল, জানান তিনি।

পরিসংখ্যান তুলে ধরে মুহিত বলেন, ‘দেশে প্রায় ১৫ হাজার মানুষ দুচোখের কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছেন এবং আরও প্রায় ৫০ হাজার মানুষ এই ঝুঁকিতে রয়েছেন।’

‘এ ছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে আহত প্রায় দুই হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন, যাদের বড় একটি অংশের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের সুযোগ পেলে তাদের অনেকেই দৃষ্টি ফিরে পাবেন,’ যোগ করেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সংক্রমণ ও আঘাতজনিত কর্নিয়াজনিত অন্ধত্বের বড় অংশই প্রতিরোধযোগ্য।’

সন্ধানী, জাতীয় চক্ষুদান সমিতি, আই ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নেওয়ার ওপর জোর দেন তিনি।

পাশাপাশি চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ