1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্ধত্ব দূর করতে দেশের আই ব্যাংক সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ৪৭,৫০০ মামলায় আটকে আছে ১.৭৩ লাখ কোটি টাকা বাণিজ্য চুক্তি হলে ভারতের পণ্যে মার্কিন শুল্ক ১৭ শতাংশ, না হলে ২৫ শতাংশ: ইউএসটিআর ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, ক্লাস শুরু ১ ডিসেম্বর পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা ৩৬ বছর পর গণকবরে মিলল শ্রীলঙ্কার মুসলিম হত্যাকাণ্ডের সূত্র প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী নিরাপত্তা: গোপালগঞ্জ ও ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি ঢাকার আদালত প্রাঙ্গণে আবার ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য ৮ ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পুরস্কার তুলে দেন। তিনি জানান, সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে। খামার সম্প্রসারণে খামারিদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাসও দেন সরকারপ্রধান।

প্রাণিসম্পদের রপ্তানি, উৎপাদন বাড়ানো, প্রাণিজ আমিষ পূরণ এবং এ খাতের খামারিদের সচেতনতা বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য, টিকা উৎপাদন ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ার লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে সক্ষম হলে স্বনির্ভর অর্থনীতি গড়া কঠিন কোনো বিষয় নয়। এজন্য সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ