1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ উদ্বোধন রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা-আগুন নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! যে কারণে মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি ৭ জেলায় নতুন এসপিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বাড়লেও বের হচ্ছে না ঋণ, কারণ কী দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ছয় দিন পর থানায় মামলা করা হয়েছে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিহত উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার বড় ভাই জুয়েল মোল্লা (জুয়েল রানা) বাদী হয়ে কালিয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

কালিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয় (মামলা নম্বর-১২)। এতে দণ্ডবিধির ৩০২/৩৪/১৪৩/১৪৪/৩৪১/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সোহেলের ভাই বাদী হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে কালিয়া শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে মিছিলটি কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের অতর্কিত হামলায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

এ ঘটনার পর ২০ নভেম্বর নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ