1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে: চিফ প্রসিকিউটর আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনায় এবার আওয়ামী লীগনেতাকে গুলি করে হত্যা হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম প্লেস্টেশন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ সিলেট থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ শীর্ষ করপোরেট নির্বাহী নামফলকে স্ত্রীর নাম নিয়ে বিতর্ক, সমালোচনায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

টানা কয়েক দফা দরপতনের পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। আগের দরের তুলনায় ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

নির্ধারিত এ দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে সোনার অলংকার কিনতে ক্রেতাদের এর বাইরে মজুরি দিতে হবে। উল্লেখ্য, প্রতি ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এর আগে ২৩ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস। তার আগে টানা নয় দফায় দাম কমানো হয়েছিল। এক দিনের ব্যবধানে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা এলো।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফা দাম বেড়েছে, ৭৬ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য কার্যকর হওয়ায় সোনার অলংকার কিনতে ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ