1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

প্রথম দিনেই বাংলাদেশের সর্বনাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

তাসকিন আহমেদ অপেক্ষায় ছিলেন কখন তিনি উদযাপন করবেন। জুবায়ের হামজার ব্যাটের কানা ছুঁয়ে প্রথম স্লিপে বল চলে যায় তাওহীদ হৃদয়ের হাতে। কিন্তু হৃদয় ডাইভ দিয়েও বলটা তালুবন্দী করতে পারেননি। যেখানে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট ফেলে দিন শেষ করতে পারত বাংলাদেশ, সেটা আর হয়নি। আগামীকাল ৯ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে প্রোটিয়ারা।

সর্বনাশ যা হওয়ার, সেটা বাংলাদেশের হয়ে গেছে ব্যাটিংয়েই। দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই শেষ সফরকারীরা (৯১)। দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের খেলা শেষ করেছে ১ উইকেটে ৮৮ রানে। স্বাগতিকেরা বাংলাদেশের চেয়ে কেবল ৩ রানে পিছিয়ে।

দলীয় ৫ রানে দক্ষিণ আফ্রিকা হারাতে পারত প্রথম উইকেট। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এইডেন মার্করামকে এলবিডব্লিউ করে শরীফুল ইসলাম আবেদন করেন। আম্পায়ার আহসান রাজা প্লাম্ব এলবিডব্লিউ মনে করে আউট দেন। কিন্তু মার্করাম রিভিউ নিলে দেখা যায়, বল লেগ সাইডের বাইরে পিচিং করেন শরীফুল। পরের ওভারে আবারও এলবিডব্লিউর আবেদন। তৃতীয় ওভারের চতুর্থ বলে মার্কোস অ্যাকারমানের বিপক্ষে তাসকিন চিৎকার করে আবেদন করতে থাকেন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। তবে রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে বাংলাদেশ আউট করতে পারত। তখনো প্রোটিয়াদের রান ৫।

অ্যাকারমান-মার্করাম খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। ৫৬ বলে ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়েন তাঁরা। দশম ওভারের প্রথম বলে মার্করামকে কট বিহাইন্ড করেন ইবাদত হোসেন চৌধুরী। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ ধরার পর উদযাপন শুরু বাংলাদেশ। এমনকি ২১ রান করা মার্করামকে ফিরিয়ে স্যালুটও দেন ইবাদত। দলীয় ৫২ রানে দক্ষিণ আফ্রিকা হারাতে পারত দ্বিতীয় উইকেট। তবে তাসকিনের বলে হৃদয় ক্যাচ মিস করায় হামজা বেঁচে যান ২ রানে। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন হামজা-অ্যাকারমান। অ্যাকারমান ৪৬ রানে অপরাজিত। হামজা ব্যাটিং করছেন ১ রানে।

বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল সেঞ্চুরিয়ন টেস্ট। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হতে হতে বেজে যায় ৫টা ৪০ মিনিট। ২২০ মিনিট পর শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। সেটার প্রতিদান দ্রুতই পেয়ে যায় প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মার্কো ইয়ানসেনকে কাট করতে গিয়ে তানজিদ হাসান তামিম (৩) ক্যাচ তুলে দেন স্লিপে দাঁড়িয়ে থাকা ভিয়ান মুলডারের হাতে।

৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে দুজনে সাবলীলভাবে এগোতে থাকেন। যদিও রবিনের বেশ কয়েকবার চার হয়েছে ব্যাটের কানা ছুঁয়ে। দ্বিতীয় উইকেটে ৬৯ বলে ৩৪ রানের জুটি ভাঙেন অ্যানরিখ নরকিয়া। ১৪তম ওভারের দ্বিতীয় বলে রবিনকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন নরকিয়া। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসেই চার মারেন। কিন্তু টিকতে পেরেছেন কেবল দুই বল। একই ওভারের চতুর্থ বলে শান্তকে (৪) বোল্ড করেন নরকিয়া।

কিছুক্ষণ পর মুমিনুলও বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন। ২১তম ওভারের দ্বিতীয় বলে মুলডারের অফ স্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান মুমিনুল (১৮)। রবিন আউট হওয়ার পর যে ধস নেমেছে, তা চলেছে এভাবেই। ৫১ রানে ৯ উইকেট হারিয়ে ৩৩.৩ ওভারে ৯১ রানে শেষ বাংলাদেশ। সর্বোচ্চ ২৩ রান করেন রবিন।

বাংলাদেশের ১০ উইকেটের মধ্যে তিনটি বোল্ড, ছয়টা ক্যাচ ও একটা এলবিডব্লিউ। একমাত্র ব্যাটার হিসেবে এলবিডব্লিউ হয়েছেন জাকের আলী অনিক। ছয় ক্যাচের মধ্যে চারটা ক্যাচই ধরা পড়েছে স্লিপ থেকে গালি অঞ্চলের মধ্যে। রবিন-মুমিনুলের ৩৪ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রানের জুটি এসেছে চতুর্থ উইকেটে। মুমিনুল-হৃদয় গড়েন এই জুটি। রবিন ছাড়া আর কেবল দুই ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ১৯ রান করেন হৃদয়। মুমিনুলের ব্যাট থেকে আসে ১৮ রান।

জোহানেসবার্গ টেস্টের দুই সেঞ্চুরিয়ান এবার সেঞ্চুরিয়ানে ব্যর্থ। হৃদয় করেন ১৯ রান। লিটনের ব্যাট থেকে আসে ১ রান। আর বাংলাদেশের ইনিংসে চতুর্থ সর্বোচ্চ ১১ রান আসে মিস্টার এক্সট্রার কাছ থেকে। দক্ষিণ আফ্রিকার বোলাররা ওয়াইড দিয়েছেন দুটি। আট রান দিয়েছেন বাই এবং লেগ বাইয়ে স্বাগতিকেরা দিয়েছেন ৮ রান। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন তিনটি করে উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ