1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়নে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ সম্মেলন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে: ইরান করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, পদক পেলেন ২৪ সেনাসদস্য পুরান ঢাকার আর্মেনীয় গির্জা অফিস চলাকালে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, জানা নেই প্রশাসনের বাংলাদেশ ইউনিভার্সিটিতে ল’ ফেস্ট অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, পদক পেলেন ২৪ সেনাসদস্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান ২০২৬-২০২৭ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) ও ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রাপ্ত মোট ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনাসদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ