1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাতের আঁধারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন ৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের ৪ জেলার যান চলাচল শুরু স্বাধীনতার এত বছর পরও অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি সামান্থা রুথ প্রভু পুত্রসন্তানের মা হলেন, রাখলেন দেব নাম ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের শিরোপা পেল পাকিস্তান রানার্সআপ ভারত শিশুর ওপর সহিংসতা বন্ধে বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রতিশ্রুতি এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, ছাত্রদলের দুঃখ প্রকাশ জন্মদিনে কোথায় বুবলী, নতুন সিনেমা নাকি ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’

সামান্থা রুথ প্রভু পুত্রসন্তানের মা হলেন, রাখলেন দেব নাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু পুত্রসন্তানের মা হয়েছেন এবং নবজাতকের নাম রেখেছেন দেব নিদিমরু। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি সন্তানের জন্ম ও নামের খবর প্রকাশ করেন।

ইনস্টাগ্রাম পোস্টে সামান্থা লিখেছেন, তাদের সুন্দর বেবি বয় দেব নিদিমরু এবং এ খবরে রাজ ও সামান্থার হৃদয় আনন্দে ভরে উঠেছে। খবরটি প্রকাশ্যে আসার পর ভক্ত-অনুরাগী ও বিনোদন অঙ্গনের সহকর্মীরা নতুন বাবা-মাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

এর আগে মা ইন্তি বাঙ্গারাম সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আলোচনায় আসে। হায়দরাবাদে ওই সিনেমার সাকসেস পার্টিতে অভিনেত্রীর স্ফীতোদর দেখে জল্পনা শুরু হয়েছিল।

পরে সিনেমাটির পরিচালক বি.ভি. নন্দিনী রেড্ডি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সামান্থার মা হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, সিনেমার সাফল্যের আনন্দের সঙ্গে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা। সন্তান জন্মের আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশেষ ধর্মীয় ও পারিবারিক রীতি পালনের ছবিও প্রকাশ করেন তিনি, যেখানে স্বামী রাজের সঙ্গে মিষ্টি মুহূর্তে ও প্রার্থনায় মগ্ন অবস্থায় দেখা যায় তাকে।

গত সেপ্টেম্বরে সামান্থার সাধভক্ষণের আয়োজনের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। ফুলের পাপড়ি ও পুষ্পবৃষ্টিতে সাজানো সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছিলেন, এটি কেবল প্রচলিত সাধের অনুষ্ঠান নয় বরং এর বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এবং তামিল রীতি অনুযায়ী হবু মাকে দেবীরূপে পূজা করার ঐতিহ্য মেনেই আয়োজনটি করা হয়েছিল।

সন্তানের জন্মের পরপরই তার নাম প্রকাশ করায় সামান্থাকে ঘিরে ভক্তদের আগ্রহ বেড়েছে এবং নতুন অতিথিকে স্বাগত জানিয়ে আনন্দে রয়েছে পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ