1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শত কোটি ডলারের হ্যাকিং সামলে এশিয়ার ৫ বাজারে বাইন্যান্স

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

বাজারে এই ব্যবসা সম্প্রসারণে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গেল মাসে বাইন্যান্সের অর্থ চুরির ঘটনাকে ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো ডাকাতি হিসেবে বর্ণনা করেছিলেন বিশেষজ্ঞরা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গেল মাসে রেকর্ড ৬৩০ কোটি ডলারের সাইবার চুরির ঘটনার রেশ না কাটতেই আগামী বছর এশিয়ার পাঁচটি নতুন বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ বাইন্যান্স।

এই সম্প্রসারণে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

বুধবার সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভালের ফাঁকে বাইন্যান্সের আঞ্চলিক প্রধান এসবি সেকার বলেছেন, “অন্তত পাঁচ থেকে ছয়টি বাজারের সঙ্গে আমাদের আলোচনা চলছে… যার মধ্যে তিনটি বেশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকিগুলোর বিষয়েও আলোচনা চলমান আছে।”

বর্তমানে বিশ্বের ১০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনার লাইসেন্স থাকা বাইন্যান্স ঠিক কোন নতুন বাজারগুলোতে প্রবেশ করতে চাইছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম প্রকাশ করেননি তিনি।

তবে সেকার বলেছেন, পরিকল্পিত এই সম্প্রসারণের বিস্তারিত তথ্য আগামী বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রকাশ করা হতে পারে।

গেল মাসে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পৃক্ত এক সাইবার হামলার কবলে পড়েছিল বাইন্যান্স। নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা প্ল্যাটফর্মটি থেকে ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরি করে।

মেটা অংকের ক্ষতির ধাক্কা সামলে ওঠার পরই নতুন বাজারে পা রাখার পরিকল্পনা জানাল কোম্পানিটি।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও বাইন্যান্স উভয়ই এই হ্যাকিংয়ের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছে পিয়ংইয়ং।

খোয়া যাওয়া টোকেন বা ডিজিটাল মুদ্রার ৯৫ শতাংশ পূরণ করার পর এ মাসের শুরুতে ধাপে ধাপে গ্রাহকদের অর্থ উত্তোলনের সুবিধা পুনরায় চালু করে বাইন্যান্স।

গেল সপ্তাহান্তে কোম্পানিটি বলেছে, এ সপ্তাহের শেষ নাগাদ অবশিষ্ট সব নেটওয়ার্ক ও সম্পদের ক্ষেত্রেও অর্থ উত্তোলন প্রক্রিয়া পুরোপুরি সচল করার লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।

বাইন্যান্সের অর্থ চুরির ঘটনাটিকে ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো ডাকাতি হিসেবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা। ওই ঘটনার পর ক্রিপ্টো শিল্পে নিরাপত্তা ব্যবস্থার অসংগতি নিয়ে নতুন করে বিশ্লেষণ ও নজরদারি শুরু হয়।

সেকার বলেছেন, ঘটনাটি ঘটার প্রথম ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বাইন্যান্স জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল।

এই হামলার প্রভাব কতটা ব্যাপক ও কীভাবে ঘটেছে সে সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দিতেই তারা এই উদ্যোগ নিয়েছিল।

সেকার বলেছেন, “আমরা যেসব বাজারে কার্যক্রম পরিচালনা করছি, সেখানকার সব আর্থিক সেবা নিয়ন্ত্রক সংস্থাগুলোর কথা ভাবুন।”

তবে এই ঘটনার তদন্তে কোনো নির্দিষ্ট দেশ এককভাবে নেতৃত্ব দেয়নি বলেও উল্লেখ করেছেন সেকার।

বাইন্যান্স বলেছে, ‘আবুধাবি গ্লোবাল মার্কেট’-এর ‘ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেটরি অথরিটি’ হচ্ছে তাদের প্রধান নিয়ন্ত্রক সংস্থা।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে তাদের আলোচনা এখনো চলমান রয়েছে। তবে সেই আলোচনা এখন কেবল ওই চুরির ঘটনার মধ্যেই সীমিত নেই, বরং পুরো ক্রিপ্টো শিল্পের সার্বিক নিরাপত্তা ঝুঁকি ও বৃহত্তর উদ্বেগের দিকে মোড় নিয়েছে।

সেকার বলেছেন, “বর্তমান আলোচনাগুলো অনেকটা এমন ‘এটা এক সর্বব্যাপী ও বহুমাত্রিক হুমকি এবং পুরো ইকোসিস্টেম কীভাবে এর বিরুদ্ধে প্রস্তুতি নেবে?’ আলোচনাটি এখন মূল ঘটনা থেকে সরে এসে অনেক বড় পরিসরে চলে গেছে।

“আমরা এই আলোচনার একটি অংশ মাত্র, তবে আমরা এখন আর বিচ্ছিন্নভাবে একাই এই আলোচনা পরিচালনা করছি না।”

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ