1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘নিরাপত্তার স্বার্থে’ খুলনা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ খুলনা জজ আদালতে নিক্ষেপ করা অবিস্ফোরিত ককটেল উদ্ধার আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম আ.লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলার বিনিয়োগ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা ববিতে আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ বরিশাল টার্মিনালে বিকল বাসে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিলো: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা অতীতে প্রকট আকার ধারণ করেছিল। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া প্রায় বন্ধ করে রেখেছিল অথবা স্থগিত করেছিল।

আজ (বুধবার, ১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অতীতে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া প্রায় বন্ধ রেখেছিল। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েকদিন আগে আমাদের প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘শুধু তাই নয়, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবো। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহিদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় এক হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে।’

তারেক রহমান বলেন, ‘একই সঙ্গে সরকার চেষ্টা করছে, যারা এসব সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।’

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের বিষয়ে তিনি বলেন, ‘সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা আমার কাছে বোধগম্য হয়নি। সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের চেষ্টা করা যেতে পারে।’

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেয়া হবে, কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, ‘সরকার যদি বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দেয় এবং প্রয়োজনে প্রণোদনা দেয়, তাহলে গ্রামের সাধারণ মানুষ জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে বাধ্য হবে না। এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে।’ এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

রাজধানীজুড়ে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আনা হচ্ছে মনোরেলও

সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের অপর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রাজধানীর তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়ন করতে মেট্রোরেলের পাশাপাশি এবার ‘মনোরেল’ চালুর বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে সরকার। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোদমে কাজ শুরু করবে।

সংসদ সদস্য আবুল কালাম উল্লেখ করেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে, যার মূল কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানির অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক সিস্টেম চালুর ফলে আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে এসেছে। এ পরিপ্রেক্ষিতে তিনি ঢাকার সব প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক সিস্টেমের আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কিনা, তা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেয়ার প্রয়োজন নেই, কারণ আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়ে গেছে। ইতোমধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট বসানোর কাজ চলছে।

তিনি বলেন, নগরবাসী ইতোমধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলক অনেক কমে আসবে।

বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ টেনে তিনি বলেন, পৃথিবীর যেকোনো বড় রাজধানীতেই সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময় এই দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে, যা বাংলাদেশেও স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ