কার্যালয়ের সামনের ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে ভাষ্য পুলিশের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকটির ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেলেও কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে ব্যাংকটির উপজেলার ইমামবাড়ি শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক ব্যক্তি ব্যাংকের প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর পেট্রোল ঢেলে কার্যালয়ের সামনের ডিজিটাল সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে যায়।
পরে ওই ব্যক্তি আবার প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যান। তার সঙ্গে বাইরে আরও কেউ ছিলেন কি না, তা সিসিটিভি ভিডিওতে স্পষ্ট হয়নি।
ওসি আবুল হোসেন বলেন, আগুনে ব্যাংকের ভেতরে কোনও ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?
আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা