1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমেছে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাস ও ভোরের হালকা কুয়াশায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার এ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে রোদ ছড়িয়ে পড়ে। জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হন চা ও পাথরশ্রমিক, দিনমজুর, কৃষক ও ভ্যানচালকেরা। তবে উত্তরের ঠান্ডা বাতাসে সকালবেলা কাজ করতে গিয়ে শীতের প্রভাব অনুভব করতে হচ্ছে তাদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত দুই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মেলেনি। এতে দিনের বেলাতেও ঠান্ডার অনুভূতি ছিল। বুধবার সকালে রোদ উঠলেও বিকেল থেকে আবার শীত বাড়তে শুরু করে। রাত ও ভোরে ঠান্ডা বাতাসের কারণে কাঁথা-চাদর ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে। আরও পড়ুন শীতের শুরুতেই দুপচাঁচিয়ায় ঘন কুয়াশা ১৭ নভেম্বর ২০২৬ আবহাওয়ার পরিবর্তনে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্করা। অনেকের মধ্যে সর্দি-কাশি ও জ্বরসহ শীতজনিত বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। কেউ কেউ নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, হিমালয় পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থান এবং উত্তরের হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ভোরের কুয়াশা ও সন্ধ্যার পর হিমেল বাতাসে তেঁতুলিয়ায় শীতের উপস্থিতি স্পষ্ট হচ্ছে। তাপমাত্রার ওঠানামার মধ্যেই উত্তরের এ জনপদে শীতের আমেজ বাড়তে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ