1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সিলেটে আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিল জাসাস রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপি এমপির নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসি ক্যামেরা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

রংপুর নগরীর হাজিরহাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষক নিহত হয়েছেন।

হাজিরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, রোববার ভোররাত ১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর এলাকার রেজাউল খান এবং রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের রেজাউল করিম। তারা দুজনই রংপুর নগরীর জগন্নাথপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পুলিশ জানায়, রাতে তারা একই মোটরসাইকেলে রংপুর থেকে তারাগঞ্জে যাচ্ছিলেন। এ সময় হাজিরহাট এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা রমজান আলী জানান, ভোররাত ১টার দিকে তারা শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেখতে পান, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি ২ মাদ্রাসা শিক্ষকের ওপর দিয়ে চলে যাওয়ায় তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ২ শিক্ষকের মরদেহ এবং দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে।

ওসি শরীফুল ইসলাম বলেন, ‘দ্রুতগতিতে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২ শিক্ষকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ট্রাক ও চালককে এখনো শনাক্ত করে যায়নি। তবে ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ