1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডরের ১৯ বছর: অরক্ষিত বাঁধ, কাটেনি আতঙ্ক কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্টসহ টিভিতে আজকের যত খেলা রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্পেসএক্সের নতুন ইতিহাস! প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে ও কোন অপরাধের শাস্তি কী দুই দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ঢাকা-শরীয়তপুর চারলেন প্রকল্প পরিশোধের চাপ বাড়ায় ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ রোনালদোকে ছাড়া প্রথমবার মাঠে নেমেই বড় পরাজয় দেখলো পর্তুগাল

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়ার বাসিন্দা আব্দুর রহিম। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় সীমাবদ্ধতার মুখে ছিলেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, বাম পা হারানোর কারণে দীর্ঘদিন ধরে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছিলেন আব্দুর রহিম। স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্ম করার ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়। এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছে। কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এতে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ