1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডরের ১৯ বছর: অরক্ষিত বাঁধ, কাটেনি আতঙ্ক কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্টসহ টিভিতে আজকের যত খেলা রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্পেসএক্সের নতুন ইতিহাস! প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার আব্দুর রহিম বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে ও কোন অপরাধের শাস্তি কী দুই দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ঢাকা-শরীয়তপুর চারলেন প্রকল্প পরিশোধের চাপ বাড়ায় ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ রোনালদোকে ছাড়া প্রথমবার মাঠে নেমেই বড় পরাজয় দেখলো পর্তুগাল

বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে ও কোন অপরাধের শাস্তি কী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে আইনি পরামর্শকদের আবেদন করার পর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি ব্যাপকভাবে আলোচনায় এসেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে এই চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কথা বলা হলেও ভারত বরাবরই বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর ছেড়ে দেওয়ার কথা বলে আসছে।

পলাতক অপরাধীদের ফেরাতে ১৯৭৪ সালের বন্দি প্রত্যর্পণ আইন অনুযায়ী ২০১৩ সালের জানুয়ারিতে ভারতের সঙ্গে বাংলাদেশের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এর আগে এই আইনের আওতায় অনুপ চেটিয়া এবং নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নুর হোসেনকে হস্তান্তর করা হয়েছিল। পরবর্তীতে ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করে সাক্ষ্যপ্রমাণের বাধ্যবাধকতা তুলে নিয়ে কেবল আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশকেই যথেষ্ট করা হয়।

চুক্তির দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, উভয় দেশের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় আচরণই কেবল প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া রাজস্ব বা আর্থিক প্রকৃতির অপরাধ কিংবা অপরাধ সংঘটনের চেষ্টা ও প্ররোচনার ক্ষেত্রেও এই প্রত্যর্পণ মঞ্জুর করা হতে পারে।

চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ থাকলেও হত্যা, বিস্ফোরণ ঘটানো, অপহরণ বা জিম্মি করার মতো গুরুতর ফৌজদারি অপরাধগুলো এই সুরক্ষার আওতাভুক্ত নয়। ফলে রাজনৈতিক তকমা দিয়ে এসব অপরাধের ক্ষেত্রে হস্তান্তরের অনুরোধ এড়ানোর সুযোগ সীমিত।

অন্যদিকে চুক্তির ৮ অনুচ্ছেদে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রত্যর্পণ অন্যায় বা নিপীড়নমূলক প্রতীয়মান হলে অথবা অপরাধের লঘু প্রকৃতির কারণে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্র তা প্রত্যাখ্যান করতে পারে। তবে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে বাংলাদেশ সরকারের এই চুক্তির প্রয়োগ নিয়ে কূটনৈতিক ও আইনি মহলে নানা বিশ্লেষণ চলছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত এবং আইন অনুযায়ীই এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ