1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দুই দশক পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থায় ভোট, সম্পাদক হলেন এনসিপি নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

নির্বাচনে ১০১ ভোটারের মধ্যে ৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দুই দশক পর উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল বিজয়ী হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ভোট গনণা শেষে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট।

ভোটে অন্য বিজয়ীরা হলেন- অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ মো. আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন শেখ ওমর আলী মুন্না ও সেখ সাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে এম এস আলম, নির্বাহী সদস্য পদে আল আমিন খান, আহম্মদ হামীম রাহাত, মো. ইয়ামিন আলী, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. শেখ তানবীর আবিদ, মো. মোল্লা মাসুদুল হক, শেখ শাহেদ আলী আবিদ, সুমন পাইক ও সৈয়দ মোস্তফা আল মামুন এবং সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য পদে শাহিদা আক্তার এবং নার্গিস আরা এ্যানি।

এ ছাড়া চারজন সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন বলেন, সর্বশেষ ২০০৬ সালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচন হয়েছিল। শনিবার অনুষ্ঠিত ভোটে ১০১ ভোটারের মধ্যে ৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিতরা চার বছরের জন্য জেলা ক্রীড়া সংস্থায় দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল সাংবাদিকদের বলেন, “বাগেরহাট স্টেডিয়ামে খেলাধুলা হচ্ছিল না, নতুন কমিটি এই খেলা আবার শুরু করবে। ক্রীড়াঙ্গনকে উচ্চ শিখরে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”

শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ