1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভান্ডার সমৃদ্ধ করার মাধ্যমে দেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তা জোরদার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশব্যাপী ২০২৬-২৭ অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা কেবল খাদ্য উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এই লক্ষ্য বাস্তবায়নে কৃষকের স্বার্থ সুরক্ষা, খাদ্য সংগ্রহ ও মজুত ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা এবং কার্যকর বিতরণব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিনসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সারা দেশে মোট ৩ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন এবং মানিকগঞ্জ জেলায় এক হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। এই সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য মজুত বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ