1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সবাই মিলে সুস্থ-সুন্দর দেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান ১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান ‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু ক্লাব কর্তৃপক্ষের সমালোচনার পর অবস্থান পরিষ্কার করলেন লিসান্দ্রো ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেটের জৈন্তাপুর সীমান্তে অস্ত্রসহ ২ ভারতীয় আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকার প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় অস্ত্র ও গুলিসহ দুই নাগরিকক আটক করেছে বিজিবি। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক ভারতীয় নাগরিকরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি এবং দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী স্থান দিয়ে ওই দুই ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে আনারস বাগান নামক এলাকায় প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করা হয়েছে। তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ