1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন ব্যাংকের সিএফও ও কোম্পানি সচিব পদে অযোগ্য খেলাপি-দন্ডিত-দেওলিয়ারা সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপির সভা, সন্ত্রাসবিরোধী মামলায় ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সংরক্ষিত নারী এমপির ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব স্পিকারের ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট গাড়ি পুড়িয়ে লাভ হবে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির পক্ষে নয় দেশবাসী এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা এনসিপির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফাইল ছবি

ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দলের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে নিজ নিজ এলাকায় সমাবেশ ও মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

দলের সদস্য সম্পাদক আখতার হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

উল্লেখ, বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগাঁও গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাতের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে টিনের চালার বাড়িটির পাঁচটি ঘর পুড়ে যায়। এ সময় তার বাবা-মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার পর ঢাকা থেকে নিজ বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন নুসরাত। ফুটেজের বরাত দিয়ে তিনি জানান, এক ব্যক্তি বাড়িটির পেছন দিক থেকে আগুন লাগানোর জন্য চার দফায় চেষ্টা চালিয়েছিল।

এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত নন বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন নুসরাত তাবাসসুম। অন্যদিকে, অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগুন লাগার প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, নুসরাতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, পূর্বশত্রুতার জেরে পেট্রোল বা এ ধরনের কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ