1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত লাগবে না সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির জিরো টলারেন্স দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম, দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি জলবায়ু অর্থায়ন তহবিল থেকে ৩ কোটি ডলার পাবে বাংলাদেশ নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন ব্যাংকের সিএফও ও কোম্পানি সচিব পদে অযোগ্য খেলাপি-দন্ডিত-দেওলিয়ারা সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির জিরো টলারেন্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

: সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সীমান্তে আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বিজিবি সদর দপ্তরের নির্দেশে বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমরা সীমান্তে নজরদারি আরও কঠোর করেছি। ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম চলছে এবং গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। এতে দুর্গম আর অন্ধকার এলাকাতেও কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে আমরা দ্রুত তা শনাক্ত করতে সক্ষম হব এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবো।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় সবার প্রতি আমার অনুরোধ, নিষিদ্ধ, বিতর্কিত কিংবা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাবেন। আপনাদের সচেতনতা আর সহযোগিতাই সীমান্তকে আরও নিরাপদ রাখবে।

অধিনায়ক বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারী আসামী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় আমরা পেশাদারীত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে আমাদের নজরদারি ও অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য যে, বুধবার দুপুর আনুমানিক দেড়টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ২ জন ভারতীয় নাগরিক বাতিম তুতা (২৮) এবং টেম্পো (২০) শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করে। এ সময় উক্ত এলাকায় টহলরত বিজিবির টহল দল ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি এবং ২টি দা, ০২টি ব্যবহৃত মোবাইল ফোনসহ উক্ত নাগরিকদের আটক করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ