1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির বহরে থাকা বিএনপি নেতা নিহত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা: আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি : বিজন কান্তি সরকার সবাই মিলে সুস্থ-সুন্দর দেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান ১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান ‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী

দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম, দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের অভিযোগে দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম পেয়েছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম। পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, গত ১১ নভেম্বর সাভারের ইগল টেক্সটাইলসের একটি রপ্তানি চালান পরীক্ষা করা হয়। এতে ঘোষণার বাইরে নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ১৪ ধরনের এক লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস পোশাক পাওয়া যায়। এ ঘটনায় বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের সঙ্গে সংশ্লিষ্ট রাজস্বের পরিমাণ ৮০ লাখ টাকার বেশি। এ ছাড়া প্রায় ৯ লাখ টাকার মূসক ফাঁকির তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ২৮ অক্টোবর রিয়াজ নিটওয়্যার লিমিটেডের একটি চালান পরীক্ষা করে অনিয়ম শনাক্ত করা হয়। চালানে পুরুষদের পোলো শার্ট ঘোষণা করা হলেও পরীক্ষায় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ৫০ ধরনের পোশাক পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির পরিমাণ ৭০ লাখ টাকার বেশি।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উভয় ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি ও মামলা দায়েরের কার্যক্রম চলছে। রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ