1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে চমকে দেওয়া বাংলাদেশকে নিয়ে সতর্ক দ. আফ্রিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হিসাব থাকায় বাংলাদেশ সিরিজের আগে বাড়তি সতর্ক থাকার কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজ।

উইকেট নিয়ে উল্লাস করছেন কেশাভ মহারাজ (মাঝে)। ছবি: সিএসএ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চার সফরে আটটি টেস্ট, হারের সবচেয়ে কম ব্যবধানও ২২০ রানের- দক্ষিণ আফ্রিকার মাঠে সাদা পোশাকে বাংলাদেশের পরিসংখ্যান এতটাই নাজুক। তবে সম্প্রতি অস্ট্রেলিয়াকে তাদের মাঠেই হারিয়ে দিয়েছে এই বাংলাদেশ। তাই দলটিকে একটুও হালকা করে দেখার সুযোগ দেখছেন না কেশাভ মহারাজ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ। জোহানেসবার্গে আগামী রোববার শুরু হবে প্রথম ম্যাচ।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরে যাওয়ায় এটি বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর অভিযান। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতেও এই সিরিজে ইতিবাচক ফলের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের।

সেই অভিযানে পরিসংখ্যানে নেই কোনোরকম আশা দেখার উপাদান। প্রোটিয়াদের মাঠে এখন পর্যন্ত আট ম্যাচের পাঁচটিই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাকি তিন ম্যাচে হার ৩৩৩, ২২০ ও ৩৩২ রানে।

ঘরের মাঠেও নেই কোনো সুখস্মৃতি। দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত খেলা আট ম্যাচের ছয়টিতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে ড্র এনে দিয়েছে বৃষ্টি।

সামনের সিরিজে তাই স্বাভাবিকভাবেই পরিষ্কার ফেভারিট দক্ষিণ আফ্রিকা। তবে সবকিছু এতটা সহজ ভাবতে চান না মহারাজ। গত অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অভাবনীয় সাফল্য মাথায় রেখে সাবধানী সুর তার কণ্ঠে।

সিরিজ শুরুর আগে সুপার স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের শক্তিমত্তা নিয়েও কথা বলেন বাঁহাতি এই স্পিনার।

“বাংলাদেশ সত্যিই দারুণ খেলছে। সাদা বলের ক্রিকেটে তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল ছিল। আর এখন তো তারা দেখিয়ে দিয়েছে, এমন একটা সিরিজ খেলে এসেছে, অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করে দেখিয়েছে।”

“ওদের দারুণ কিছু ফাস্ট বোলার আছে, বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে আসছে। ব্যাটিংয়েও স্পষ্টতই ভালো একটা ভারসাম্য খুঁজে পেয়েছে তারা, পাশাপাশি দলে বিশ্বমানের কিছু স্পিনারও আছে। তাই ওদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।”

ডারবানে অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকে কোনো সংস্করণেই আর জয় নেই বাংলাদেশের। এই সময়ে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে টেস্ট হেরেছে তারা। ড্র করেছে বাকি দুই টেস্ট।

তাই সাম্প্রতিক ফর্মও বাংলাদেশের পক্ষে নেই। তবু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ মাথায় রেখে সতর্ক মহারাজ।

“টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার উপায় নেই। কারণ এখনও অনেক পয়েন্ট ও শতাংশের হিসাব বাকি আছে। ওরা এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি জানি, দক্ষিণ আফ্রিকায় আসার আগে ওরা প্রচুর ক্রিকেট খেলেছে। সব মিলিয়ে তাদের জন্য ভালো শুরুর সুযোগ।”

টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আর ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। আসছে সিরিজটি জিততে পারলে ফাইনালের টিকেট পাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে প্রোটিয়ারা।

জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া

মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ