1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড হামের লক্ষণ নিয়ে সিলেট বিভাগে আরও ২ শিশুর মৃত্যু পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের ১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার আনতালিয়ায় বাংলাদেশের জুট প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আলাদা দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশীদ ডেইলি স্টারকে বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের এইচ এম সোলায়মান হোসেনের ছেলে। সোলায়মান বিএনপির ফুলছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।

লিমন বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকার ভাড়া বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৬) ও তার মা তাসমিন নাহারকে ছুরিকাঘাত করেন লিমন। তাওসিফের বাবা আবদুর রহমান তখন রাজশাহীর মহানগর দায়রা জজ পদে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি আদালতে ছিলেন।

ওইদিন ছুরিকাঘাতের পর নিজেও আহত হয়েছেন বলে দাবি করেন লিমন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাওসিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত তাসমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে লিমনকে আটক করে পুলিশ। পরদিন রাজপাড়া থানায় লিমনের বিরুদ্ধে হত্যা মামলা করেন আবদুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে ৩২ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করেন। তাদের মধ্যে আবদুর রহমান ও তার স্ত্রী তাসমিনসহ ২৯ জন আদালতে সাক্ষ্য দেন। ৯, ১৪ ও ১৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ