1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য মক্কা-মদিনা রক্ষায় প্রয়োজনে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত ঢাকা মেডিকেলে গৃহবধূর মরদেহ, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাগেরহাটে মধ্যরাতে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন ডাকাতি, ৪ যাত্রী হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৩
  • ২৫২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের এক বগিতে হানা দিয়ে পাঁচ যাত্রীকে ছুরিকাঘাত করে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে একদল ডাকাত।

এ ঘটনায় চার যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে ভাদুঘর কুরুলিয়া রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ওই বগিটিতে ওই পাঁচজন যাত্রীই ছিলেন। তারা আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।

যাত্রীদের মধ্যে নিহত ও আহত একজনের পরিচয় পাওয়া গেছে।

নিহতদের মধ্যে একজন হচ্ছেন জেলার বিজয়নগর উপজেলার মিরাসানি গ্রামের সুদু মিয়া (৫০)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। একই উপজেলার কালাছড়া গ্রামের রুবেলকে (৩৫) গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার মাথা, পা ও গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওই ট্রেনের গার্ড কামাল মিয়ার বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি আখাউড়া থেকে ছেড়ে পাঘাচং স্টেশন এলাকায় আসা মাত্র ৭/৮ জনের একটি ডাকাত দল ট্রেন থামিয়ে ইঞ্জিনের পাশের বগিতে উঠে পড়ে। ডাকাতরা ওই বগিতে থাকা পাচ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাথারি ছুরিকাঘাত শুরু করে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা পাঁচজনকেই ভাদুঘর এলাকায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং তিনজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সবাইকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে নিহত চারজনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আহত অপর যাত্রীর চিকিৎসা চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ