1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই তাইবুরের ডাবল সেঞ্চুরি, প্রিতম-ইরফানের শতক, ফের নাসুমের ৫ উইকেট প্রতিটি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার : সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় উইন্ডিজ? মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন

সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। রোববার (৮ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশের ফুটবলের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্রীড়াবান্ধব বিভিন্ন উদ্যোগ ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে। বিশেষ করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। দেশের ফুটবলের অতীত গৌরব পুনরুদ্ধারে তৃণমূল পর্যায়ে এমন প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলার নতুন ফুটবল প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ