1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই তাইবুরের ডাবল সেঞ্চুরি, প্রিতম-ইরফানের শতক, ফের নাসুমের ৫ উইকেট প্রতিটি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার : সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয়: সংসদীয় কমিটি সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় উইন্ডিজ? মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন

জেনেভা উৎসবে সেরা সিরিজের পুরস্কার পেল ‘অ্যানি’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ অর্জন করেছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত বাংলাদেশি মিনিসিরিজ ‘অ্যানি’।

নাজিফা তুষি অভিনীত সিরিজটি প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিয়েই সেরা সিরিজের স্বীকৃতি পেল।

গত ৭ নভেম্বর সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালের থিয়েটার পিটোয়েফে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে ‘অ্যানি’র নাম ঘোষণা করা হয়। ‘ফিউচার ইজ সেন্সিবল’ বিভাগে নির্বাচিত প্রজেক্টগুলোর মধ্যে সেরা সিরিজ হিসেবে পুরস্কারটি অর্জন করে বাংলাদেশের এই নির্মাণ।

এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘অ্যানি’র কলাকুশলীরা।

তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা শুধু একটি গল্প বলতে চেয়েছিলাম। আজ সেই গল্পকে নিজ ডানায় ভর করে উড়তে দেখে ভীষণ ভালো লাগছে। ‘অ্যানি’ আমাদের অনেকের আস্থা ও সাহসের সম্মিলিত একটি স্বপ্নের দীর্ঘ যাত্রা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সেই যাত্রাকে আরো বিশেষ ও স্মরণীয় করে তুলেছে।

এর আগে উৎসবে ‘অ্যানি’র দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত ২ ও ৫ নভেম্বর জেনেভার ‘লে সিনেমা দু গ্র্যুতি–সাল সিমোঁ’ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সিরিজটি। এরপর ৭ নভেম্বর সমাপনী আয়োজনে আসে আন্তর্জাতিক স্বীকৃতি।

আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত এই মিনিসিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তার সঙ্গে আরো রয়েছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ নাওয়ারসহ অনেকে।

জেনেভা উৎসবের আগে জার্মানির কোলনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগেও নির্বাচিত হয়েছিল ‘অ্যানি’। গত ৯ জুন ওই উৎসবেই সিরিজটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বাংলাদেশের দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন প্রযোজকরা।

‘অ্যানি’ প্রযোজনা করেছে মেট্রোভিডিও, ক্যাটালগ ও জিরেল। সিরিজটির প্রযোজক এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে রয়েছেন তানভীর হোসেন, শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার।

উল্লেখ্য, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ এর আগে ২০১৬ সালে তার প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পান। এরপর ২০২১ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় নির্বাচিত হয়। কান উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি। বিশ্বের ১৫টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ছবিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ