1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু জেনেভা উৎসবে সেরা সিরিজের পুরস্কার পেল ‘অ্যানি’ বাংলাদেশের মাথাপিছু বিদেশি ঋণ ৮০৩৩০ টাকা: বিশ্ব ব্যাংক তিন কিংবদন্তির অবিশ্বাস্য সব পরিসংখ্যান বাইউস্টে ৩০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইউএন সম্মেলন বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের উন্নতি চোখে পড়েছে পাকিস্তান কোচের ঢাকা বিশ্ববিদ্যালয় ও মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘একই সময়ে’ ৬ জায়গায় হাতবোমা বিস্ফোরণ, আটক ৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের শব্দ, ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

বাইউস্টে ৩০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইউএন সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, রাজনীতি, আইন, সাংবাদিকতা, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) ক্যাম্পাস মিলনমেলায় পরিণত হয়েছে। দীর্ঘ ৯ বছরের প্রচেষ্টা ও প্রস্তুতির পর বিশ্ববিদ্যালয়টির বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের উদ্যোগে প্রথমবারের মতো বিদেশি বিচারকদের অংশগ্রহণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২৬ সম্মেলন।রোববার সকালে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডেলিগেটদের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয় এই আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশ্বরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, মানবাধিকার, নিরাপত্তা ও বৈশ্বিক সহযোগিতার নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে । মঙ্গলবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এ আয়োজন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল কমল উদ্দীন কামাল। তার বক্তব্যে তরুণদের নেতৃত্বের বিকাশ, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরা এবং বৈশ্বিক সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখার গুরুত্ব উঠে আসে।ডেলিগেটদের কূটনৈতিক দক্ষতা, যুক্তি উপস্থাপন, নেতৃত্ব ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে সম্মেলনটি পাঁচটি পৃথক প্ল্যাটফর্মে সাজানো হয়। এগুলো হলোÑইন্টারন্যাশনাল প্রেস, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস, ইউএন রিফিউজি এজেন্সি, ইউএন সিকিউরিটি কাউন্সিল এবং ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। প্রতিটি প্ল্যাটফর্মে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের প্রতিনিধির ভূমিকায় আন্তর্জাতিক নানা সংকট, নীতিনির্ধারণ ও সমাধানের প্রস্তাব নিয়ে যুক্তিতর্কে অংশ নেন। এ যেন ক্যাম্পাসের ভেতরেই গড়ে ওঠা এক ক্ষুদ্র জাতিসংঘ, যেখানে তরুণদের কণ্ঠে উচ্চারিত হয়েছে শান্তি, সহযোগিতা, মানবাধিকার ও বৈশ্বিক নেতৃত্বের প্রত্যয়। আয়োজনটির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উপসচিব আনিকা তাহসিন তানিশা ও রাত্রি দে। তাদের সঙ্গে সম্মিলিতভাবে পুরো আয়োজনের নেতৃত্ব দেন মহাসচিব আলামিন সরকার। এছাড়া আরফান আরাফাত ভূঁইয়া, জনি আহমেদ, আব্দুর রহমান শুভ, সাইদিল মুনতাহা সৈয়দসহ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের অন্য সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় এ আয়োজন।দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্মেলনকে ভিন্নমাত্রা দিয়েছে। ডেলিগেটদের চোখেমুখে ছিল নতুন অভিজ্ঞতা অর্জন, আন্তর্জাতিক পরিসরে নিজেকে তুলে ধরা এবং ভবিষ্যতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন। দীর্ঘদিনের প্রচেষ্টা, পরিকল্পনা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে বাইউস্টের এ আয়োজন প্রমাণ করেছে, আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দেশের তরুণদের মধ্যেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ