1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু জেনেভা উৎসবে সেরা সিরিজের পুরস্কার পেল ‘অ্যানি’ বাংলাদেশের মাথাপিছু বিদেশি ঋণ ৮০৩৩০ টাকা: বিশ্ব ব্যাংক তিন কিংবদন্তির অবিশ্বাস্য সব পরিসংখ্যান বাইউস্টে ৩০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইউএন সম্মেলন বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের উন্নতি চোখে পড়েছে পাকিস্তান কোচের ঢাকা বিশ্ববিদ্যালয় ও মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘একই সময়ে’ ৬ জায়গায় হাতবোমা বিস্ফোরণ, আটক ৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের শব্দ, ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরণের বিষয়টি দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) ও গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)।

প্রক্টর ইসরাফিল রতন বলেন, 'আট থেকে নয়টা ককটেল ফোটানো হয়েছে, সংঘবদ্ধভাবে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেটে, মৈত্রী হলের সামনে এবং ফজলুল হক হলের মাঝখানের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে ককটেল গুলো বিস্ফোরিত হয়।'

তিনি জানান, একজনকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করে প্রক্টরিয়াল টিম শাহবাগ থানায় সোপর্দ করেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, 'মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।'

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ-গুলশান বলেন, 'মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।'

পরে আরও দুইজনসহ মোট তিনজনকে আটক করে পুলিশ।

সিআইডি কার্যালয়ের সামনে বিস্ফোরণ মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিআইডি কার্যালয়ের সামনে বীর উত্তম শামসুল আলম সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ।

তিনি টিবিএসকে বলেন, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ