1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় বিপ্লব দিবসে অষ্টগ্রাম শীর্ষ নেতাদের অনুপস্থিতি, বিএনপির তৃণমূলে ক্ষোভ মধ্যরাতে গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ, ফেসবুক লাইভে ক্ষোভ পরীমনির ‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’ ৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সিঙ্গাপুর মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে ২ বাসে আগুন শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায় ১৬২৪ লোকসানি শাখা ব্যাংক খাতে সৌদি আরবের হজ সম্মেলন শুরু, বাংলাদেশের সঙ্গে হবে যে চুক্তি

বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও এস এম রকিবুল হাসান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, নির্বাহী প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ বিল্লাল হোসেন এবং পৌর জামায়াতে ইসলামীর আমির সৈয়দ নিয়ামুল হাসান।আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্যের ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালিত হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর তারা গুরুত্বারোপ করেন।এ সময় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ