1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ

‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

বলিউডের পরিচিত মুখ ও জনপ্রিয় খলনায়ক মুকেশ ঋষি এবার অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমায়। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। বাংলাদেশি চলচ্চিত্রে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম অভিনয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন মুকেশ ঋষি। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন তিনি।

পরিচালক আরও জানান, সিনেমাটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিং শুরু হবে। এই সিনেমার শুটিং করতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’

বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে মুকেশ ঋষির। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন ও ভয়ংকর সব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য সিনেমা ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়।

তবে মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত কাজ করে আসছেন এই অভিনেতা।

‘নসিব’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় তাঁর উপস্থিতি ঢাকাই চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ