1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৪৪ মেলান্দহে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি ডাক্তার হতে চেয়েছিলেন, এখন ২০০ কোটির নায়িকা মামিথা কথা ছিল একদিন সিনেমা বানাব, অথচ আমার ভাইটাই হারিয়ে গেল: খায়রুল বাসার স্বাস্থ্যখাত ও এসডিজি অর্জনে সহযোগিতা জোরদারের তাগিদ হুমায়ুন কবিরের ঢাবি ছাত্রের ওপর হামলা / মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ পবিত্র মক্কা শরিফ লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা

বিপিএলের নজরকাড়া উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৩
  • ১৬৭ Time View

বিপিএলের নজরকাড়া উদ্বোধন হয়ে গেলো গতরাতে। সুরসঙ্গীত ও আতশবাজির ঝলকানিতে মাতিয়ে তোলে দর্শকদের। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ যাদের নিয়ে এই বিপিএল সেই দলগুলোও আসেনি মাঠে। অব্যবস্থাপনার অভিযোগ তোলে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে ঢাকা গ্লাডিয়েটর্স, দুরন্ত রাজশাহী ও বরিশাল বার্নাস। মিরপুর শের-ই-বাংলা জাতীয়  স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করেন। মূল অনুষ্ঠানের শুরুতেই দেশীয় শিল্পীরা মঞ্চে উঠেন। জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছিল আতশবাজির ঝলকানি। এরপর মঞ্চ মাতাতে আসেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। তিনি ‘শিল্পী, আমি তোমাদেরই গান  শোনাবো’ ও ‘দামা দাম মাসকালান্দার’ গান  গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। অনুষ্ঠানের আকর্ষণ ভারতের কণ্ঠশিল্পী সুনিধি চৌহান, বাংলাদেশের জেমস ও শ্রীলঙ্কার মিস শ্রীলঙ্কা ও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
অনুষ্ঠানের শুরুতে রুনা লায়লার পর মঞ্চে আসেন মমতাজ। বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে ক্রিকেট নিয়ে ‘বিশ্বজয়ের…’ গান শোনান। এর পরই তিনি ‘আমার ঘুম ভাঙাইয়া  গেল..’ ‘নান্টু ঘটকের কথা শুইনা…’ গানে দর্শকদের মাতিয়ে মঞ্চ ছাড়েন।  এরপর দেশীয় সংস্কৃতি অভিনয় ও নাচের সাহায্যে তুলে ধরা হয়। সাদিয়া ইসলাম মৌ, জাকিয়া বারি মম, নিপুণ, নাদিয়া আহমেদরা মঞ্চে পারফরমেন্স করেন।  তবে রাত নয়টার পর মঞ্চে আসেন বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী  জেমস। আর মঞ্চে উঠেই তিনি শুরু করেন তার জনপ্রিয় একটি গান ‘মিরা বাই’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ