1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি, ‘লাস্ট ড্যান্স’ ঘরের মাঠে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

গুঞ্জনটাই সত্যি হতে চলছে। ঘরের মাঠেই বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি।

৩১ আগস্ট ডায়েরির তিনটি ছেঁড়া পাতা আর একটি কলমের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।
মেসির এমন বিদায়ে অনেকেই আশাহত হয়েছিলেন। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকরা। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে ঘরের মাঠে বিদায় দিতে না পারার আক্ষেপে।

এ নিয়ে ব্যাপক আলোচনার পরেই গুঞ্জন ওঠে ঘরের মাঠে তাকে বিদায় দেওয়া হতে পারে।
সেটাই এখন হওয়ার অপেক্ষা। এশিয়া সফর বাদ দিয়ে যখন ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) তখনই গুঞ্জনটা আরও জোরালো হয়। তিন ম্যাচের শেষটিতে এখন মাঠে নামার অপেক্ষায় মেসি।

‘লাস্ট ড্যান্সে’ মেসির প্রতিপক্ষ বেনিন। ম্যাচটি আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে হবে। কোনো ম্যাচের স্কোয়াড এখনো ঘোষণা করা না হলেও শোনা যাচ্ছে বেনিনের বিপক্ষে ৮ বারের ব্যালন ডি’অর জয়ীকে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। তেমনটিই জানিয়েছে ইএসপিএনও।

অন্য দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া ও বুরকিনা ফাসো।

৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলার পর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসির বিদায়ী ম্যাচে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী সব সদস্য থাকবেন মনুমেন্তালে। সঙ্গে তাদের পরিবারও। দিনটি তাই অন্য রকমই হতে যাচ্ছে। এমনটা জানিয়েছেন খোদ এএফএয়ের সভাপতি ক্লদিও তাপিয়াই।

সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের সমর্থকদের উদ্দেশে জানাতে চাই, প্রধান কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনার পর আমরা বিশ্বের সেরা ফুটবলার, জাতীয় দলের প্রতীক এবং আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৬ অক্টোবর, এই আর্জেন্টিনাতেই তাকে এমন এক বিদায় সংবর্ধনা দেওয়া হবে, যা তার যথার্থ প্রাপ্য।’

মেসি খেলার জন্য রাজি হয়েছেন বলে জানিয়েছেন তাপিয়া। তিনি বলেছেন, ‘লিওনেল আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাই কাতার বিশ্বকাপে তার সাথে শিরোপাজয়ী সকল সতীর্থ ও তাদের পরিবারকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। যাতে সবাই এই অবিস্মরণীয় ম্যাচের অংশ হতে পারেন। বিশ্বসেরা খেলোয়াড়ের শেষ পারফরম্যান্সের সাক্ষী হওয়ার জন্য আর্জেন্টিনা জাতীয় দলের সব সমর্থককে স্বাগত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ