1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য মক্কা-মদিনা রক্ষায় প্রয়োজনে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত ঢাকা মেডিকেলে গৃহবধূর মরদেহ, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাগেরহাটে মধ্যরাতে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

তরুণরাই গড়বে সোনার বাংলা: মজীনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৩
  • ২৯১ Time View

তরুণরাই সোনার বাংলা গড়বে বলে আশা প্রকাশ করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

রাজধানীর ধানমণ্ডির কেনেডি সেন্টারে লিডারশিপ উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন মজীনা।

মোজীনা বলেন, “নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি তরুণ জনগণের নেতৃত্বে ও দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। তরুণরাই সমাজে পরিবর্তন নিয়ে আসবে। গণতান্ত্রিক প্রক্রিযার প্রসার ঘটবে। আমি খুবই আশাবাদী, তরুণরাই সোনার বাংলা গড়বে।”

প্রধান অতিথি হিসেবে লিডারশিপ উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং ডেনমার্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিনে ভলকারসন।

ইউএসএআইডি’র সহায়তায় এ কর্মসূচি চলবে পাঁচ বছর।

মোজীনা জানান, ‘‘এ কর্মসূচির উদ্দেশ্য দারিদ্র্য দূরীকরণ, চাকরির সুযোগ সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় বাংলাদেশের ১৬ জেলার প্রায় ২৪ হাজার গোষ্ঠী নেতা ও তরুণদের গড়ে তোলা।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ