1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

বিএনপির ওপর ভর করেই জামায়াত অপ-রাজনীতি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১২
  • ২১৪ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, বিএনপির ওপর ভর করেই জামায়াত তাদের অপ-রাজনীতি করার সুযোগ পাচ্ছে। তাই বিএনপি-জামায়াত-শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে।

সোমবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মিরপুর ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এ আলোচনা সভার আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার দেশে নানবিধ উন্নয়ন এবং যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছে। এসময় বিরোধী চক্র এসব কার্যক্রম নস্যাৎ করতে নানাবিধ ষড়যন্ত্র করছে।’

মন্ত্রী তাদের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিরোধীরা যেন কোনোভাবেই যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে না পারে সে লক্ষে দেশের প্রত্যেক পাড়া-মহল্লা-থানার সাধারণ মানুষকে সচেতন করতে হবে।’

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংগঠনের উপদেষ্টা বাবু সতীশ চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তী, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ