1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে উল্লেখ করার নির্দেশ আব্বাসের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৩
  • ১৪১ Time View

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরের কর্মকর্তাদের সরকারি কাগজপত্রে ফিলিস্তিনকে রাষ্ট্র (স্টেট অব প্যালেস্টাইন) হিসেবে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন।

ফিলিস্তিনের পাসপোর্ট, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রাদিতে এখনও ‘ফিলিস্তিন কর্তৃপক্ষ’ ব্যবহার করা হচ্ছে। গত নভেম্বরে জাতিসংঘে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ফিলিস্তিন। এর আগে অসদস্য পর্যবেক্ষক কর্তৃপক্ষের মর্যাদা ছিল ফিলিস্তিনের।

রোববার সরকারি ওয়াফা সংবাদ সংস্থায় প্রকাশিত এক অধ্যাদেশে মাহমুদ বলেন, “সরকারি কাগজ-পত্রাদিতে রাষ্ট্র লেখার পদক্ষেপ ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব নির্মাণ, তার প্রতিষ্ঠান তৈরি…এবং ভূখণ্ডে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠাকে জোরদার করবে।”

গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে ‘স্টেট অব প্যালেস্টাইন’ ব্যবহারের নির্দেশ দেন বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।

জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা বৃদ্ধির বিরোধিতা করে ইসরায়েল। এর প্রেক্ষিতে ফিলিস্তিনকে প্রাপ্য কর দেওয়া বন্ধ করে দেয় ইসরায়েলে।

মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীর শাসন করে। ইসরায়েল থেকে প্রাপ্ত রাজস্ব আয়ের ওপর অনেকটা নির্ভরশীল পশ্চিম তীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ