1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩ ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দিল্লি ছাড়লেন ৩ বিদেশি, ভারতে তোলপাড় টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান চীনা নাগরিকদের বিদেশযাত্রায় কড়াকড়ি, নিয়ন্ত্রণ বাড়ানোর অভিযোগ তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক | এক নজরে রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় ধাক্কা খেল পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কর্তন করা হয়েছে পাকিস্তানের।

এজবাস্টন টেস্টে সময়ের অনুমোদিত ছাড় হিসাব করার পরও নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১১ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি কম করা ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একটি করে পয়েন্ট কাটা হয়। তবে ম্যাচ ফির জরিমানার সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ হওয়ায় পাকিস্তানের খেলোয়াড়দের সর্বোচ্চ শাস্তিই হয়েছে।

এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজের রঞ্জন মাদুগালে পাকিস্তানের বিরুদ্ধে এই শাস্তি দেন। মাঠের আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেন ধীর ওভার রেটের অভিযোগ আনেন।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকর্মীদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দলের ওভার পূর্ণ করতে ব্যর্থ হলে প্রতি কম করা ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। এই জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।

অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কাটা হয়। ফলে ১১ ওভার কম করায় পাকিস্তানের পয়েন্ট থেকে কেটে নেওয়া হয়েছে ১১।

এই পয়েন্ট কর্তনের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও নিচে নেমেছে পাকিস্তান। বর্তমানে ৪.৬৩ শতাংশ পয়েন্ট নিয়ে নয় দলের তালিকায় নবম স্থানে রয়েছে তারা।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজেও পাকিস্তানের সময়টা ছিল হতাশার। হেডিংলিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানে জয়ের পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে এবং এজবাস্টনে তৃতীয় টেস্টে আট উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয় ইংল্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পরবর্তী সিরিজ নভেম্বর মাসে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ