1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর সহায়তা চেয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। একই সঙ্গে বাজারসংক্রান্ত তথ্য এবং ব্যবসায়িক কার্যক্রমের অংশ হিসেবে ভ্রমণের ক্ষেত্রে ‘ভিসা সুপারিশ’ চেয়েছে সংগঠনটি।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সোমবার সাক্ষাত করেন সংগঠনের নেতারা। এ সময় বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদের নেতৃত্বে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।

সাক্ষাতকালে বিজিবি-এর পক্ষ থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মাধ্যমে ব্যবসায়িক যোগাযোগ ও আন্তর্জাতিক বাজারে সম্পৃক্ততা বাড়াতে সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের বাজার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণধর্মী ‘বিজনেস মার্কেট ইন্টেলিজেন্স রিপোর্ট’ সরবরাহের বিষয়েও আলোচনা করা হয়।

সংগঠনটি মনে করে, আন্তর্জাতিক বাজারের চাহিদা, ব্যবসায়িক পরিবেশ ও সম্ভাবনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে বাংলাদেশের বায়িং হাউস প্রতিষ্ঠানগুলো নতুন বাজার চিহ্নিত ও ব্যবসা সম্প্রসারণে আরও কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে।

বৈঠকে বাজার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে বাণিজ্যিক কাউন্সেলরদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা সুপারিশ-সংক্রান্ত সহযোগিতার বিষয়টিও বৈঠকে তুলে ধরেন সংগঠনের নেতারা।

বিজিবিএ জানায়, সংশ্লিষ্ট সরকারি অংশীজনদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশের বায়িং হাউস খাতের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ তৈরি করা তাদের অন্যতম লক্ষ্য। এ জন্য বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ সহজ করা এবং বাংলাদেশের পোশাক ও সোর্সিং ইকোসিস্টেমের টেকসই প্রবৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে চায় সংগঠনটি।

বিজিবিএর পক্ষ থেকে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ধরনের সমন্বয় ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বায়িং হাউসগুলোর কার্যক্রম আরও বিস্তৃত করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ