1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩ ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দিল্লি ছাড়লেন ৩ বিদেশি, ভারতে তোলপাড় টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান চীনা নাগরিকদের বিদেশযাত্রায় কড়াকড়ি, নিয়ন্ত্রণ বাড়ানোর অভিযোগ তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক | এক নজরে রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

দুই মাসের লম্বা পুনর্বাসন শেষে সবেমাত্র দলে ফিরেছিলেন। কিন্তু মাঠে ফিরতে না ফিরতেই আবারও ইনজুরির কবলে পড়লেন বরুণ চক্রবর্তী। আফগানিস্তানের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গেছেন এই রহস্য স্পিনার। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও ম্যাচ শেষ হতেই তার সাইড স্ট্রেইনে তীব্র ব্যথা শুরু হয়। শুধু এই সিরিজই নয়, আসন্ন এশিয়ান গেমসেও তাকে পাওয়া নিয়ে জেগেছে বড় সংশয়।

পরিস্থিতি বেগতিক দেখে টিম ম্যানেজমেন্ট বরুণকে দ্রুতই স্কোয়াড থেকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিনি বেঙ্গালুরুর 'সেন্টার অব এক্সিলেন্স'-এ গিয়ে সেখানকার মেডিকেল টিমের কাছে রিপোর্ট করবেন। সেখানে প্রয়োজনীয় স্ক্যান ও পরীক্ষা-নিরীক্ষার পরই আনুষ্ঠানিকভাবে জানা যাবে তিনি জাপানের এশিয়ান গেমসে যেতে পারছেন কি না।

তবে সময়ের হিসাব বরুণের একদমই পক্ষে নেই। আগামী ১৮ সেপ্টেম্বর নয়াদিল্লি থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় দল। সেখানে আয়োজকদের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক ম্যাচ খেলে ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। হাতে এক সপ্তাহেরও কম সময় থাকায় এত দ্রুত ফিট হয়ে জাপানের বিমান ধরা তার পক্ষে প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে।

রবিবার রাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বরুণ যখন ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন, তখন মনে হচ্ছিল পুরনো সেই চেনা রূপেই ফিরেছেন তিনি। অথচ এই ম্যাচের কয়েক ঘণ্টা পরেই বাঁধল চরম বিপত্তি।

গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝে হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়ে দেশে ফিরতে হয়েছিল ৩৫ বছর বয়সী এই স্পিনারকে। মিস করেছিলেন জিম্বাবুয়ে সিরিজও। প্রায় দুই মাস চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ফিটনেস পরীক্ষা দিয়ে তবেই আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের দলে জায়গা পেয়েছিলেন।

রোববার ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কাকতালীয়ভাবে চোট নিয়েই কথা বলেছিলেন বরুণ। বলছিলেন, ‘খেলোয়াড়দের জীবনে ইনজুরি খুব স্বাভাবিক বিষয়। এটা আসলে প্রমাণ করে যে আমরা কঠোর পরিশ্রম করছি এবং মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কখনো কখনো শরীরের সীমার বাইরে গিয়ে চেষ্টা করি বলেই শরীর আর সায় দেয় না। তখন আবার একধাপ পিছিয়ে এসে নতুন করে শক্তি সঞ্চয় করে ফিরতে হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ