1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ থেকে এই নতুন পদ্ধতি, ফলে বড় সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৫,০৭৭টি; আমানত বেড়েছে ১৬,০০০ কোটি টাকা সিলেটের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আফগানিস্তান সিরিজের মাঝপথে ধাক্কা খেল ভারত ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩

আফগানিস্তান সিরিজের মাঝপথে ধাক্কা খেল ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

দিল্লিতে গত পরশু প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। একই মাঠে আজ শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত নামবে সিরিজ নিশ্চিত করতে। এই সময়ই ধাক্কা খেল ভারত।

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন বরুণ চক্রবর্তী। ক্রিকবাজ গত রাতে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তা নিশ্চিত করেছে। এতে করে তাঁর এশিয়ান গেমসে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। পরশু দিল্লিতে প্রথম টি-টোয়েন্টির পর বরুণ মাংসপেশিতে টান অনুভব করেন। টিম ম্যানেজমেন্ট দ্রুতই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিনি বেঙ্গালুরুতে ফিরে সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) মেডিকেল দলের সঙ্গে দেখা করবেন।

কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সিওইর কর্মকর্তারা বরুণের স্ক্যান করবেন। এদিকে জাপান সফরের আগে এক সপ্তাহও সময় পাচ্ছে না ভারত। তাতে করে জাপানের বিপক্ষে তাঁর খেলা অনেকটা অনিশ্চিত। ১৮ সেপ্টেম্বর দিল্লি থেকে জাপানের উদ্দেশে রওনা হবে ভারতীয় ক্রিকেট দল। ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি খেলবে ভারত। আইয়ার-বৈভব সূর্যবংশীদের জন্য সেটা এশিয়ান গেমসের আগে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার ম্যাচ।

সিওইতে টানা দুই মাস নিবিড় পুনর্বাসন ও ফিটনেস কার্যক্রম শেষ করেই জাতীয় দলে ফিরেছিলেন বরুণ। দিল্লিতে পরশু আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৬ রানে ১ উইকেট নেন তিনি। কিন্তু সেই ম্যাচে চোট পেয়ে এখন এশিয়ান গেমসে খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর। আজ ও পরশু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবে ভারত।

নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ২৮ সেপ্টেম্বর খেলতে নামবে ভারত। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ