1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সাংবাদিকদের পক্ষ হয়ে কাজ করব: ইনু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩
  • ১৫৩ Time View

সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার নিশ্চিত করতে সাংবাদিকদের পক্ষ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে তিনি সাংবাদিকদের বলেন, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হলেও হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের পক্ষ হয়ে কাজ করবেন বলে মন্তব্য করেন।

“এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণায়লয়সহ সম্ভাব্য সব স্থানেই আমার পক্ষ থেকে তদবির অব্যাহত থাকবে,” বলেন তিনি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জেলা জাসদের নারী বিষয়ক সম্পাদক সখিনা বেগমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত বছরের গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন। শুরুতে ডিবি এর তদন্ত শুরু করলেও আদালতের নির্দেশে র্যা ব চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ