1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল বন্দর বন্ধ থাকবে টানা ৮ দিন | Boishakhi Online ব্যাংককে শুরু আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা: সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ মধ্যস্বত্বভোগী এড়িয়ে কৃষকের কাছ থেকে ধান কেনার উদ্যোগ নিচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা? নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই : ভূমি প্রতিমন্ত্রী পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম ‘প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর চাপে মেয়েদের খেলা বন্ধ মেনে নেওয়া হবে না’ নারী-শিশুর প্রতি সহিংসতারোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে

‘প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর চাপে মেয়েদের খেলা বন্ধ মেনে নেওয়া হবে না’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

সুনামগঞ্জে একটি গোষ্ঠীর হুমকি-ধমকির মুখে নারী ফুটবল ম্যাচ পণ্ড হয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নারী ক্রীড়া সংস্থা (বিডব্লিউএসএ)। অনতিবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ম্যাচটি আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

রোববার রাজধানীর ধানমন্ডিতে বিডব্লিউএসএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘একটি উগ্র ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সুনামগঞ্জের স্থানীয় প্রশাসনকে চাপ দিয়ে এবং খেলোয়াড়দের ভয়ভীতি দেখিয়ে এই ম্যাচটি বন্ধ করতে বাধ্য করেছে। একটি বৈষম্যহীন বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের ওপর এই ধরনের নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তখন সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী সাবেক শুটার শারমিন আক্তার রত্না, দিরাইয়ের ক্রীড়া সংগঠক রাকিব ভুঁইয়া এবং স্বপ্নচূড়া ক্লাবের অধিনায়ক শাবানা আক্তারও উপস্থিত ছিলেন।

গত ৫ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্বপ্নচূড়া ক্লাব ও জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একটি মৌলবাদী গোষ্ঠী নারী ফুটবলারদের অশালীন আখ্যা দিয়ে হুমকি দিলে ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনও খেলা আয়োজনে পর্যাপ্ত সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন করে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার সময়ে ঠাকুরগাঁও, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের খেলায় বারবার বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিডব্লিউএসএ সংগঠকরা জানান, নারী ফুটবল আমাদের দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে নারী অ্যাথলেটরাই দেশের সুনাম বয়ে আনছেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বিডব্লিউএসএ-এর সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্না। একইসঙ্গে নারী ক্রীড়াবিদদের সুরক্ষা দিতে বিশেষ আইন প্রণয়নের আহ্বান জানান তিনি।

ঘটনার প্রতিবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সুনামগঞ্জের জেলা প্রশাসক এবং দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ